1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

বাসায় ফিরেছেন তামিম ইকবাল

  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৪.৩৯ পিএম
  • ৫৭ Time View

খবরটা স্বস্তি আনবে ক্রিকেটাঙ্গনে। ভক্তরা খুশিই হবেন। বাসায় ফিরেছেন তামিম ইকবাল। তামিম আবার সবার মাঝে ফিরে আসবেন, সোমবার সকালেও এটি ছিল অলৌকিক ঘটনা। তবে, দ্রুত সেরে উঠেছেন দেশসেরা ওপেনার।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নিজ বাসায় ফিরেছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি। চিকিৎসকরা অবশ্য গতকালই জানিয়েছিলেন, ২/৩ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন তামিম।

উন্নত চিকিৎসার জন্য তামিম যেতে পারেন দেশের বাইরেও। আপাতত তাই মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। ভক্তরা অবশ্য জানতে চান, তামিম আবার কবে মাঠের খেলায় ফিরতে পারবেন? এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার কথা বলেন এই প্রসঙ্গে।

শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, তা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা বলতে পারবেন। সেই সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর বোঝা যাবে খেলা যাবে কি না।’

এর আগে ২৪ মার্চ হার্ট অ্যাটাক করার পরদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তামিম লিখেছিলেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই।’ গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com