1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

আইপিএলের উদ্বোধন আজ

  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১.৩৪ পিএম
  • ৫৭ Time View

আজ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। প্রায় দেড় মাসের লম্বা এই টুর্নামেন্ট শুরু হচ্ছে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম ম্যাচের আগে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হবে জমকালো এক অনুষ্ঠানের। কলকাতার ইডেন গার্ডেনসে হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ।

উদ্বোধনীতে চেষ্টার কোনো কমতি রাখছে না আয়োজকরা। নিয়ম অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নদের মাঠেই হয় উদ্বোধনী ম্যাচ ও অনুষ্ঠান। গতবারের চ্যাম্পিয়ন যেহেতু কলকাতা নাইট রাইডার্স, সেই হিসেবে ইডেন গার্ডেনে এখন সাজ সাজ রব।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ১ ঘণ্টার উদ্বোধনী আয়োজন। এরপরই মাঠে গড়াবে কেকেআর-আরসিবি হাইভোল্টেজ ম্যাচ। টি-স্পোর্টসের পাশাপাশি স্টার স্পোর্টসে দেখা যাবে পুরো আয়োজন। সর্বনিন্ম টিকিট মূল্য ধরা হয়েছে ৩ হাজার ও সর্বোচ্চ ৩০ হাজার রুপি।

এই আয়োজনের বড় চমক দুই বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। নিজের দল কেকেআরকে সাপোর্ট করতে শাহরুখ ও সালমান মাঠে আসবেন আসন্ন সিকান্দার সিনেমার প্রচারণায়। এছাড়াও শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, বরুন ধাওয়ান ও সঞ্জয় দত্তের মতো তারকারা পারফর্ম করার কথা রয়েছে।

সূরের মূর্ছনা ছড়াবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র‌্যাপার করুণ আউজলা। অতিথিদের তালিকায় আছেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা ও আয়ুষ্মান খুরানা। যদিও তাদের পারফর্ম করার সম্ভাবনা খুব একটা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com