1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ভিনির গোলে ব্রাজিলের জয়

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১২.৫৪ পিএম
  • ৮৫ Time View

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থা ছিল অনেকটা ভাঙাচোরা। কলম্বিয়ার বিপক্ষে আজ শুক্রবার (২১ মার্চ) ম্যাচটিতেও অল্পের জন্য হোঁচট খেতে চলেছিল। ভিনিসিয়াস জুনিয়র এই যাত্রায় বাঁচালেন দলকে। একেবারে অন্তিম সময়ের গোলে ঘরের মাঠে জয় পেয়েছে ব্রাজিল। কলম্বিয়াকে তারা হারিয়েছে ২-১ গোলে।

গারিঞ্চা অ্যারেনায় ম্যাচের শুরুটা দারুণ করেছিল ব্রাজিল। আক্রমণে ওঠো সেলেসাওদের সামলাতে ডি-বক্সে ফাউল করে বসে কলম্বিয়া। পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি রাফিনহার। শুরুতেই এগিয়ে যাওয়া ব্রাজিল এরপর আরও আক্রমণ করে। কিন্তু, গোল আসছিল না। 

গোটা ম্যাচে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। মোট ১৭টি আক্রমণ করে দলটি। যার মধ্যে সাতটি অন টার্গেট শট। তবে, গোল আসছিল না কিছুতেই। উল্টো ৪১ মিনিটে ব্যবধান কমান লুইস দিয়াজ। কলম্বিয়ান তারকার গোলে প্রথমার্ধ্বেই সমতায় ফেরে তারা। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।

বিরতির পর ফিরে ব্রাজিল গোছানো খেলা খেললেও কলম্বিয়ার দেয়াল ভাঙতে পারছিল না। দর্শকরা যখন ধরেই নিয়েছিল, ম্যাচের ভাগ্যে ড্র লেখা আছে, তখন দৃশ্যপটে ভিনিসিয়াস। যোগ করা সময়ের একেবারে শেষ সময়ে (৯০+৯ মিনিট) গোলের দেখা পায় সেলেসাওরা। গোলের আনন্দে ভক্তদের মাতান ভিনি। কলম্বিয়ার সামনে গোল শোধের কোনো সময় আর ছিল না। ব্রাজিল মাঠ ছাড়ে ২-১ গোলের তৃপ্তির জয় নিয়ে। 

এই জয়ে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট দলটির। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ সুপার ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com