1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫.৫১ পিএম
  • ৯১ Time View

সালাম মাহমুদ: জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা এবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন ।তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র “ অন্তরে বাহিরে”। এ চলচ্চিত্রে অভিনয় করবেন একজোড়া নতুন মূখ। চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা বরেণ্য চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলীর “আমি নারী” চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে সম্পৃক্ত হন।

১৯৯৭ সালে ওস্তাদ জাহাঙ্গীর আলম এর সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রের মাধ্যমে বানিজ্যিক চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রে রাকার বিপরিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন।এরপর চিত্রনায়িকা রাকা অভিনয় করেন কুংফু নায়ক, পেশাদার খুনী, নীল নকসা, ওস্তাদ এর ওস্তাদ, ডাইরেক্ট এ্যাকশন, জলন্ত বিস্ফোরন, লাল চোখ, লোহার শিকল, মরন নিশান, ক্যাপ্টেন মারুফ, পিতা পুত্রের গল্প, অসান্ত ভালোবাসাসহ অনেক চলচ্চিত্রে। এসকল চলচ্চিত্রে চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকার বিপরিতে অভনয় করেন ইলিয়াস কাঞ্চন,রুবেল,ওস্তাদ জাহাঙ্গীর আলম, কাজী মারুফ, আসাদুজ্জান নূর, আলেকজান্ডার বো প্রমূখ। শীঘ্রই তিনি ওস্তাদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় ডিজিটাল প্রেম চলচ্চিত্রের মাধ্যমে আবার চলচ্চিত্র অভিনয়ে ফিরবেন। চিত্রনায়িকা রাকা ১৯৯১ সালে মমতাজ উদ্দিন আহমেদের থিয়েটার (আরামবাগ) এর মাধ্যমে গ্রুপ থিয়েটারভিত্তিক নাট্য চর্চায় যুক্ত হন। থিয়েটারের প্রযোজনা সাতঘাটের কানাকড়ি, কাজী নজরুল ইসলামের রাক্ষসী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা ও রূপভান নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক নাটক তথাপি, মাটির মায়া, আপন নিবাস, অতন্ত্র প্রহরী নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বিটিভির সাপ্তাহিক নাটক আমরা দুটি ভাই কোথাও ক্ষরণসহ অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া বেশকিছু প্যাকেজ নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় মার্শাল আর্ট ভিত্তিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ে সফলতার পর এবার তিনি চলচ্চিত্র পরিচালনায় আসছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com