1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

ক্রিকেটাঙ্গনেও লেগেছে হামজার হাওয়া

  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫.৩৫ পিএম
  • ৪৬ Time View

হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলবেন, সেজন্য দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। শিগগিরই লাল-সবুজের জার্সিতে মাঠে নামছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। 

গতকাল বাংলাদেশে এসেছেন তিনি। ঢাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সে খবরে সারা দেশ এখন তোলপাড়। হামজার আগমনের হাওয়া লেগেছে ক্রিকেটাঙ্গনেও। অনেকেই সাকিব আল হাসানের সঙ্গে তার নাম যুক্ত করে বিভিন্ন প্রাসঙ্গিকতা টানার চেষ্টা করছেন। ক্রিকেটাররাও হামজার বিষয়ে উৎসাহ-উদ্দীপনা দেখাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। 

গতকাল মুশফিকুর রহিম সামাজিক মাধ্যমে হামজার ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনের ফেসবুক থেকে লেখা হয়েছে, ‘বাংলাদেশে আপনাকে স্বাগতম, অনেক অনেক শুভকামনা, এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল দল।’ 

এ দিকে হামজা বাংলাদেশের হয়ে মাঠে নামার আগেই শোরগোল তৈরি হয়েছে, সাকিবকে ছাপিয়ে তিনিই কি দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? এমন তুলনা অবশ্য হামজার পছন্দ হয়নি। তিনি সাকিবকেই এগিয়ে রেখেছেন। সাকিবের বিষয়ে হামজা বলেছেন, ‘আমার মনে হয় না আমি ঐ পর্যন্ত যেতে পেরেছি (সাকিবের জনপ্রিয়তা নিয়ে)। সাকিব আল হাসান মেগাস্টার। তিনি বিশ্ব ক্রীড়াঙ্গনে অনেক বছর ধরে প্রভাব বিস্তার করেছে। সুতরাং তার সঙ্গে তুলনা করাটা ঠিক বলে আমার মনে হয় না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com