1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ঈদে নিহার অ্যারেঞ্জ ম্যারেজ

  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫.৩৭ পিএম
  • ৯২ Time View

সময়ের ব্যস্ত টিভি নায়কদের মধ্যে অন্যতম এখন তৌসিফ মাহবুব। একই কথা বলা যেতে পারে তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা প্রসঙ্গে। তবে এই দু’জনকে ছাপিয়ে অনেকটা পথ অভিজ্ঞতা ও সফলতায় এগিয়ে রয়েছেন নির্মাতা শিহাব শাহীন।

এই তিনপক্ষ যখন প্রথমবার কোনও প্রজেক্টে এক হন, তবে তো কথাই নেই। এবারের ঈদের অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। যে নাটকে মুখ্য দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। চিত্রনাট্য লিখেছেন যথারীতি নির্মাতা শিহাব শাহীন নিজেই।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প।

নির্মাতা শিহাব শাহীন জানান, একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতাগুলো তৈরি হয় একে অপরকে বুঝতে, মূলত সেই দিকটাকে উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোম্যান্টিক তেমন প্র্যাকটিক্যালও।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে আমাদের ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত কবে ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com