1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

মাহমুদউল্লাহকে বিসিবিতে চান ফারুক আহমেদ

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২.০৭ পিএম
  • ৭৬ Time View

শেষ হয়েছে ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ার। মাঠের ক্রিকেটে মাহমুদউল্লাহ অধ্যায় শেষ হলেও তার তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সাথে যুক্ত হওয়ায় আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

গতকাল শনিবার (১৫ মার্চ) গনমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি তাদের অভিনন্দন জানাই। আগামীতে তারা যাই করে, আমি আশা করব তারা যদি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত থাকে, বিশেষ করে মাহমুদউল্লাহ তো তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। যদি এখনই যোগ দেয় এর চেয়ে খুশি আর হব।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘তারা বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছে, ধন্যাবদ জানাই তাদের। আর চেষ্টা করব যাতে তাদের সম্মান জানাতে পারি।’

৫০টি টেস্টে ৩৩.৪৯ গড়ে মাহমুদউল্লাহর রান ২৯১৪। পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ১৬টি ফিফটি রয়েছে তার। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে ৪৫.৫৩ গড়ে তিনি উইকেট নিয়েছেন ৪৩টি। ২৩৯টি ওয়ানডেতে ব্যাট হাতে ৩৬.৪৬ গড়ে ৫৬৮৯ রান করেছেন তিনি। পেয়েছেন চারটি সেঞ্চুরি ও ৩২টি হাফসেঞ্চুরি।

৫০ ওভারের ক্রিকেটে বল হাতে মাহমুদউল্লাহ ৪৬.৪৫ গড়ে শিকার করেছেন ৮২টি উইকেট। ১৪১টি টি-টোয়েন্টিতে আটটি ফিফটসহ ২৩.৫০ গড়ে তার রান ২৪৪৪। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ২৭.৩৮ গড়ে তিনি পেয়েছেন ৪১টি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com