1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

কাতার মাতাতে উড়ে যাবেন একঝাঁক তারকা

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬.০৬ এএম
  • ৯৪ Time View

কাতার মাতাতে বাংলাদেশ থেকে উড়ে যাচ্ছেন একঝাঁক তারকা। ৩১ মার্চ কাতারে অনুষ্ঠিত হবে ‘লাইভ মেগা কনসার্ট’। এতে গান পরিবেশন করবেন— মনির খান, আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, মুন ও আরফিন রুমি।

সংগীতশিল্পী ছাড়াও কনসার্টটিতে উপস্থিত থাকবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

এই কনসার্টের আয়োজন করছে কাতারের ‘স্যান্ড সিটি সার্ভিস’। আয়োজকদের অন্যতম সদস্য শাহাদাত হোসেন বলেন, “কাতারে বাংলাদেশি প্রবাসীদের জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আগে কাতারে এত বড় আয়োজন হয়েছে বলে মনে হয় না।”

ভিভিআইপি, গোল্ড ও সিলভার— তিন ধরনের টিকিট রাখা হয়েছে। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে, বেশ সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন শাহাদাত হোসেনে। 

এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। ভেন্যুর গেট খোলা হবে বিকেল ৫টায়। শো শুরু হবে সন্ধ্যা ৭টায়। কনসার্টটি উপস্থাপনা করবেন শান্তা জাহান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com