1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ওয়ানডে থেকে অবসরে ঘোষণা স্টিভ স্মিথের

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১.১৬ পিএম
  • ১৬০ Time View

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ৩৫ বছর বয়সী এই ব্যাটার শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে, যেখানে ভারতের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলে দলকে টানলেও হার এড়াতে পারেননি।

১৭০টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৩.২৮ গড়ে ৫৮০০ রান করেছেন স্মিথ। স্ট্রাইক রেট ৮৬.৯৬, সেঞ্চুরি ১২টি ও হাফসেঞ্চুরি ৩৫টি। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় তিনি রয়েছেন ১২তম স্থানে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ১৬৪ তার ক্যারিয়ার-সেরা ইনিংস। লেগ স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্মিথ ২৮টি উইকেটও নিয়েছেন এবং নিয়েছেন ৯০টি ক্যাচ।

তবে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন স্মিথ। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, এটি দারুণ এক যাত্রা ছিল এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দুইটি বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলার অভিজ্ঞতাও ছিল দারুণ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য জায়গা ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘এখন তরুণদের প্রস্তুত হওয়ার সময়, তাই মনে হলো এটাই সঠিক সময় বিদায় বলার।’

ওয়ানডে থেকে বিদায় নিলেও টেস্ট ক্রিকেটে নিজের লক্ষ্য ঠিক রেখেছেন স্মিথ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট আমার জন্য এখনও অগ্রাধিকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, উইন্ডিজ সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য আমি মুখিয়ে আছি। টেস্ট ফরম্যাটে আমি এখনও অনেক কিছু দিতে পারি বলে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com