1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত 1st Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের

বিসিবির কাছে বেতনের ৪৮ লাখ টাকা পান সাকিব

  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৬.৪২ পিএম
  • ১১২ Time View

গতকাল দুপুর দেড়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের নিয়ে ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। নতুন বছরে চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে জানা যাচ্ছে আগের বছরে চুক্তিতে থাকা সাকিব আল হাসানের চার মাসের পারিশ্রমিক এখনো বাকি।

২০২৪ সালে তিন সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব। তবে ওই বছরের শেষ চার মাসের বেতন তাকে এখনো দেওয়া হয়নি বলে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। তিনি বলেন, ‘এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি কারণ তার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা আছে।’

গত নভেম্বরে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক একাউন্ট জব্দ করা আছে। সেই কারণেই বিসিবি তাকে এখনো প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না।

গত বছর তিন সংস্করণে চুক্তিতে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলামের সঙ্গে ছিলেন সাকিব। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সাকিবের ম্যাচ ফি ও পারিশ্রমিক বাবদ পাওনা জমেছে ৪৮ লাখ টাকা। যার মধ্যে কর কর্তন হবে।

সাকিবের বেতনের ইস্যুতে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে বলেন, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com