1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

উইলিয়ামসনের লড়াইয়ের পরেও ভারতের স্পিন জালে কুপোকাত নিউজিল্যান্ড

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০.১৫ পিএম
  • ১২২ Time View

মাঝারি লক্ষ্যতাড়ায় ব্যাট হাতে শুরুটা তেমন খারাপ হয়নি নিউজিল্যান্ডের। ৩ উইকেট নিয়ে শতরান পার করে কিউরা। কেইন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে তখন পর্যন্ত লড়াইয়ে এক হাত এগিয়েই ছিল নিউজিল্যান্ড। তবে এরপরই ভারতের স্পিন জালে আটকা পড়ে কিউইরা।

উইলিয়ামসনের লড়াকু ফিফটির পর শেষদিকে একাই লড়েছেন মিচেল স্যান্টনার। একের পর এক চার-ছক্কায় প্রতিপক্ষ বোলারদের মনে ভয়ও ধরিয়েছেন। তবে অধিনায়কের সেই ক্যামিও ইনিংসেও ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড। দুবাইয়ে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত। 

ভারতের এই জয়ে নিশ্চিত হয়ে গেল সেমিফাইনালের লাইন-আপও। মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার আপ অস্ট্রেলিয়া। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লাহোরে নিউজিল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।  

২৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে ওপেনার রাচিন রবীন্দ্রের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে পাওয়ারপ্লেটা খারাপ কাটেনি নিউজিল্যান্ডের। ১ উইকেট হারিয়ে ৪৪ রানে ১০ ওভার শেষ করে কিউইরা। পাওয়ারপ্লের পরপরই কিউইদের ব্যাটিং লাইনে হানা দেন বরুণ চক্রবর্তী। ২২ রান করা উইল ইয়াংকে বোল্ড করে সাজঘরে ফেরান এই রহস্য স্পিনার।

সময় যত গড়াতে থাকে উইকেটের প্রকৃতি তত বদলাতে থাকে। বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে স্পিনারদের বিপক্ষে খেলা কঠিন হয়ে ওঠে। তবে কিউই ব্যাটাররা প্রতিরোধ দেখিয়েছেন। তৃতীয় উইকেটে ড্যারেল মিচেলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ব্যক্তিগত ১৭ রানে মিচেল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৯৩ রান তোলে নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com