1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন মেহজাবীন

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ১২.৩০ পিএম
  • ৬৩ Time View

মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের প্রায় ১৩ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পায় ১৪ ফেব্রুয়ারি। এদিন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ যেন দীর্ঘ অপেক্ষার পর সুখের নীড় গড়া। ২০১২ সাল থেকে এই যুগলের প্রেমের শুরু। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়।

এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আকদের ছবি সামনে আনেননি মেহজাবীন। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকদের সেদিনের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আকদ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে; আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’

মায়ের আকদের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।’

মেহজাবীন ও আদনানের প্রেম শোবিজ অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ ছিল। ২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক পাতায় ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।

মেহজাবীন ও আদনানের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। অন্তর্জালে দু‘জনের খুনসুটি সেই গুঞ্জন শুধু উসকে দিয়েছে এত দিন। শোবিজ পাড়ায় কান পাতলেই শোনা যেত, নির্মাতা-অভিনেত্রী জুটি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীর সম্পর্ক প্রেমে থেমে নেই, গড়িয়েছে বিয়েতেও। এসব নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখনই তাঁরা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com