1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

বাংলাদেশ-পাকিস্তান লড়াই আজ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.০৭ পিএম
  • ১০৯ Time View

বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই এরই মধ্যে তাদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগাতে দুই দলই শেষ ভালোর আশায়। 

বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে না গেলেও হানা দিতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ থেকে ২২ কিলোমিটার।

এদিন সর্বোচ্চ ৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টার হিসাবে ৩.৫ ঘণ্টার মতো। তাতে অবশ্য ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম।

রাওয়ালপিন্ডির পিচ এখনো কভার দিয়ে ঢাকা রয়েছে। আবহাওয়ার কারণে স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছে।

যা কিছুই হোক, বাংলাদেশ-পাকিস্তানের তাতে কিছু যায় আসে না। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখা টুর্নামেন্টে যে পরিণতি হলো, তাতে শেষ ম্যাচটা না খেললেই বোধ হয় বেঁচে যায় দুই দল।

এই ম্যাচ পরিত্যক্ত হলেও  সেমিফাইনালের সমীকরণে অবশ্য তার কোনো প্রভাব পড়বে না। দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে গ্রুপের অপর দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় নিশ্চত হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com