1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৩ এএম
  • ৫৪ Time View

ফিরে যাই ১২ ফেব্রুয়ারির দুপুরে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার একদিন আগে সংবাদ সম্মেলনে শান্তর কাছে জানতে চাওয়া হয়েছে, আসরে কোন লক্ষ্য নিয়ে যাচ্ছে দল? এক কথায় অধিনায়ক দিয়েছেন সোজাসাপ্টা জবাব। শান্ত বলেন— ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

১২ দিন পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতটিতে ফিরে আসি। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হারে নিশ্চিত হয়েছে শান্তদের বিদায়। চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, গত আসরের সেমি ফাইনালে খেলা দলটি এবার পার হতে পারেনি গ্রুপ পর্বের বাধাই!

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। জবাবে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২৪০ রান তোলে নিউজিল্যান্ড।

‘এ’ গ্রুপ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করে সেমি ফাইনাল। পাকিস্তানের পর বাদ পড়ে বাংলাদেশও।

রাওয়ালপিন্ডির ব্যাটিং পিচে ২৩৭ রানে লক্ষ্য মামুলিই বলা চলে। সেটি আরও সহজ হয় রাচিন রবীন্দ্রের সেঞ্চুরিতে। চতুর্থ ব্যাটার হিসেবে রিশাদ হোসেনের বলে আউট হওয়ার আগে ১০৫ বলে ১২টি চার ও ১ ছক্কায় ১১২ রান আসে রাচিনের ব্যাট থেকে। টম লাথাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান। দুজনের ব্যাটে চড়ে অনায়াসে জয়ের বন্দরে নোঙর ফেলে নিউজিল্যান্ড।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। টানা ৫ বল ডট দেওয়ার পর ওভারের শেষ বলে উইল ইয়ংকে ফাঁদে ফেলেন তাসকিন। রানের খাতাও খুলতে পারেননি কিউই ওপেনার। বাংলাদেশের পরের শিকার কেইন উইলিয়ামসন। ওয়ানডাউনে নামা উইলিয়ামসন সমর্পন করেন নাহিদ রানার গতির কাছে। ৪ বলে ৫ রানের বেশি করতে পারেননি সাবেক এই  অধিনায়ক। ১৫ রানে নিউজিল্যান্ডের ২ উইকেট নিয়ে বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। যা ধরে রাখতে পারেনি। ফলাফল, মাঠ ছাড়তে হয় পরাজয়ের তিক্ততা নিয়ে।

বাংলাদেশের পক্ষে তাসকিন, নাহিদ, মুস্তাফিজ ও রিশাদ প্রত্যেকে নেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে তুলনামূলক ভালো শুরু এনে দিয়েছেন ওপেনাররা। ৪৫ রানের উদ্বোধনী জুটি আসে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। প্রথম ম্যাচের পর আজও বড় কিছুর সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন তামিম। মাইকেল ব্রেসওয়েলের বলে মিডউইকেটে ক্যাচ তুলে তেন তিনি। ২৪ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৪ রান করা তামিমের ক্যাচ লুফে নিতে ভুল হয়নি কেইন উইলিয়ামসনের।

ওয়ানডাউনে নামা মেহেদী হাসান মিরাজ সঙ্গ দিচ্ছিলেন শান্তকে। বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। উইলিয়াম ও’রোর্কের বলে লেগে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ১৪ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা হৃদয় হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। ২৪ বল খেলে করেন ৭ রান। অফ স্ট্যাম্পের বাইরে করা ব্রেসওয়েলের ডেলিভারিটি টেনে শট নেন হৃদয়। উড়ন্ত বলটি মাটিতে পড়ার আগে কাভারে লুফে নেন উইলিয়ামসন। শতরান স্পর্শ করার আগে ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখাতে পারতেন মুশফিকুর রহিম। কিন্তু, এদিনও তিনি ব্যর্থ। মাত্র ২ রান করে ব্রেসওয়েলের শিকার হন তিনি। ডিপ মিডে ক্যাচ নেন রাচিন রবীন্দ্র। চোট কাটিয়ে সুযোগ পাওয়া মাহমুদউল্লাহ দলের বিপদ আরও বাড়িয়ে দেন। ৪ রান করে তিনিও বিদায় নেন ব্রেসওয়েলকে উইকেট বিলিয়ে। ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে হঠাৎ বিপদে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার কাজ করছিলেন শান্ত ও জাকের আলী অনিক। ব্যাট হাতে অনেকদিন পর নিজেকে খুঁজে পাওয়া শান্ত খেলেছেন ৭৭ রানের দারুণ ইনিংস। ১১০ বলে ৯টি চারে সাজানো ৭৭ রানের ধৈর্যশীল ইনিংসটি থামে উইল ও’রোর্কের শিকার হয়ে। মিডউইকেটে ক্যাচটি নেন ব্রেসওয়েল। ৫৫ বলে ৪৫ রান করে রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়েন জাকের। জাকের সঙ্গে মিলে লোয়ার অর্ডারে রিশাদ হোসেন খেলেন ২৫ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস। তাকে সাজঘরে ফেরান ম্যাট হেনরি।

নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল ১০ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন। ২ উইকেট শিকার করেন ও’রোর্ক।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৩৬/৯ (তামিম ২৪, শান্ত ৭৭, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪, জাকের ৪৫, রিশাদ ২৬, তাসকিন ১০, মুস্তাফিজ ৩*, নাহিদ ০*; হেনরি ৯-০-৫৭-১, জেমিসন ৯-১-৪৮-১, ব্রেসওয়েল ১০-০-২৬-৪, ও’রোর্ক ১০-১-৪৮-২, স্যান্টনার ১০-১-৪৪-০, ফিলিপস ২-০-১০-০)

নিউজিল্যান্ড : ৪৬.১ ওভারে ২৪০/৫ (ইয়ং ০, কনওয়ে ৩০, উইলিয়ামসন ৫, রাচিন ১১২, লাথাম ৫৫, ফিলিপস ২১*, ব্রেসওয়েল ১১*; তাসকিন ৭-২-২৮-১, নাহিদ ৯-০-৪৩-১, মিরাজ ১০-০-৫৩-০, মুস্তাফিজ ১০-০-৪২-১, রিশাদ ৯.১-০-৫৮-১, শান্ত ১-০-১২-০)

ফলাফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com