1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

১৩ বছর প্রেমের পর বিয়ে করেছেন মেহজাবীন

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৪০ পিএম
  • ৬৭ Time View

অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হলো মেহজাবীন চৌধুরীর। গত ১৪ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

সোমবার বিয়ের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২- একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।’

তিনি আরও লিখেছেন, ‘১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় অতিক্রম করেছি।’

অভিনেত্রী এরপর লিখেছেন, ‘১৪ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার  প্রতিশ্রুতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’

শেষে মেহজাবীন লিখেছেন, ‘এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। যাতে সারাজীবন আমরা একসঙ্গে সুখে বাঁচতে পারি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com