1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ব্যাটিং ব্যর্থতায় ৭০ বল আগেই অলআউট বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.০৮ এএম
  • ৯৩ Time View

চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে। পাকিস্তান শাহিনসের বোলারদের তোপে দাঁড়াতে পারেননি মুশফিকুর রহিম-জাকের আলীর মতো ব্যাটাররা। ৭০ বল বাকী থাকতেই ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম।

এরপর ক্রিজে আসা শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য। তবে দলীয় ৫০ রানে ২১ বলে ১২ রান করে আউট হন শান্ত। তার বিদায়ের পর দ্রুতই ফিরে যান সৌম্য ৩৮ বলে ৩৫ রান করেন তিনি।

এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন মিরাজ। এরপর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। হৃদয় ২০, মুশফিক ৭, মিরাজ ৪৪, জাকের ৪ ও রিশাদ ১৪ রান করে আউট হন।

শেষ দিকে তানজিম সাকিবের ২৭ বলে ৩০ ও তাসকিন আহমেদের ১৬ বলে ১৫ রানের ইনিংসে ভর করে দুইশো পেরোয় বাংলাদেশ। ৩৮ ওভার ২ বলে ২০২ রানে গুটিয়ে যায় টাইগাররা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com