বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। অথচ বড় হারে টুর্নামেন্টে তাদের শুরুটা ছিল হতাশাজনক। টুর্নামেন্ট শেষে সেই আর্জেন্টিনাকেই হতাশায় ডুবিয়ে শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল ব্রাজিল।

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দরকার ছিল বড় ব্যবধানে জয়। তবে, আলবিসেলেস্তারা গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের হতাশা করেছে। ৩-০ গোলের হারের লজ্জা পেয়েছে মেসিদের উত্তরসূরিরা। আর ব্রাজিল চিলিকে হারিয়েছে ৩-০ গোলে।

ব্রাজিলের এটা ১৩তম শিরোপা, বলা বাহুল্য তারাই এ প্রতিযোগিতায় সফলতম দল। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে উরুগুয়ে। আর্জেন্টিনা ৫, কলম্বিয়া ৩ ও প্যারাগুয়ে-ইকুয়েডের একবার করে এতে চ্যাম্পিয়ন হয়েছে।

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০। গ্রুপে ৬-০ গোলে হারলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। তাতে দুই দলের পয়েন্ট সমান হয়ে যায় আর শিরোপা ভাগ্য গড়ায় শেষ ম্যাচ পর্যন্ত।

হেড টু হেডে সমতা থাকায় নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা জিতলে শিরোপা নির্ধারিত হত গোল গড়ে। তবে আর্জেন্টিনা ম্যাচ হারায় গোল গড়ের আর দরকার হয়নি। ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে নেইমারের উত্তরসূরিরা।

৭৩ মিনিটে ওয়াশিংটন, ৮৬ মিনিটে পেদ্রো ও ৮৮ মিনিটে মাথিয়াসের গোলে বড় জয়ই পায় ব্রাজিল। এই জয়ে নিশ্চিত হল শিরোপাও। এই ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়েছিল। ৭৮ মিনিটে চিলির ডিফেন্ডার ইভান রোমান দেখেন লাল কার্ড। তিনি মূলত দুটি হলুদ কার্ড পেয়ে দেখেন লাল কার্ড। ব্রাজিলের গোলরক্ষক রবার্ত পিন্তো আলভেস আসুনকাও লাল কার্ড দেখেন অতিরিক্ত সময়ের ৬ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS