1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

গোল করিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষকের ইতিহাস

  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৪৪ পিএম
  • ৭০ Time View

একজন গোলরক্ষকের মূল কাজ প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজেদের গোলবার অক্ষুণ্ন রাখা। সেই কীর্তির সঙ্গে গোল করিয়েও যে রেকর্ড গড়ার নজির আছে গোলরক্ষকের। তেমনই এক রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা এডারসন মোরায়েস। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় ম্যানসিটি। মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশের হ্যাটট্রিকে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। আর এই ম্যাচেই প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটির গোলরক্ষক এডারসন।

ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মারমুশ। এই গোলে অসাধারণ অ্যাসিস্ট করেন এডারসন। এই ব্রাজিলিয়ান নিজের বক্স থেকে বেশ বাইরে বেড়িয়ে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই বলটি ধরে নিউক্যাসলের এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব শটে গোল করেন মারমুশ। বলটি জালে জড়াতেই ডিফেন্ডাররা উদযাপনে মাতেন এডারসনের সঙ্গে। 

এর মাধ্যমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬টি গোলের অ্যাসিস্টের মাইলফলকে নাম লেখান সিটির এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন পর্যন্ত  সবচেয়ে বেশি ৫ গোলে সহায়তা করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডারসন শুধু এই মৌসুমেই ৩টি অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে।

সিটির হয়ে সবমিলিয়ে ৭টি গোলে অ্যাসিস্ট করেছেন এডারসন। এর মধ্যে ইপিএলে ৬ এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন একটি অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে তিনবার গোল্ডেন গ্লাভসও জিতেছে এডারসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com