1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বেতন ইস্যুতে নতুন চাপ, এমবাপ্পের চেয়ে বেশি চান ভিনিসিয়ুস-বেলিংহাম

  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৫৫ পিএম
  • ৮০ Time View

রিয়াল মাদ্রিদে বেতন ইস্যু ঘিরে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। কিলিয়ান এমবাপ্পেকে বিপুল বেতনে দলে টানার পরও প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ক্লাবের অন্য দুই তারকা—ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম। তারা দুজনেই ফরাসি ফরোয়ার্ডের চেয়ে বেশি বেতন দাবি করেছেন।  

বর্তমানে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় এমবাপ্পে। তবে ভিনিসিয়ুস মনে করেন, তার পারফরম্যান্স বিবেচনায় তাকেই সর্বোচ্চ বেতন দেওয়া উচিত। অন্যদিকে, বেলিংহামের দাবি আরও উচ্চস্তরের—তিনি চান এমবাপ্পে ও ভিনিসিয়ুস দুজনের চেয়েও বেশি বেতন।  

সম্প্রতি গুঞ্জন উঠেছে, সৌদি প্রো লিগের একটি ক্লাব ভিনিসিয়ুসের জন্য ১০০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব আসার পরই তিনি রিয়ালের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করেছেন।  

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস এমন একটি চুক্তি চাচ্ছেন, যাতে তিনি এমবাপ্পে ও বেলিংহামের চেয়ে বেশি উপার্জন করেন। তার বর্তমান বার্ষিক বেতন ১৫ মিলিয়ন ইউরো, যা এমবাপ্পের বেতনের কাছাকাছি। তবে এমবাপ্পে অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো পান চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে।  

ভিনির দেখাদেখি বেলিংহামের এজেন্টরাও বেতন বাড়ানোর দাবিতে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, বেলিংহাম বর্তমানে বছরে ৮ থেকে ১০ মিলিয়ন ইউরো পান এবং তিনি চান তার পারিশ্রমিক আরও বাড়ানো হোক। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে তিনি সর্বোচ্চ বেতন দাবি করছেন।  
 
ভিনিসিয়ুসের চুক্তি পুনর্নবায়নের পর বেলিংহাম তার নতুন বেতন ঠিক করবেন বলে জানা গেছে। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে, তা নিয়ে ক্লাবভক্তদের মধ্যেও কৌতূহল বাড়ছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com