1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ফাইনালে তামিমকে বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি

  • আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.২২ এএম
  • ১৪৮ Time View

গতমাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। আপাতত বিপিএল নিয়ে ব্যস্ততা দেশসেরা ওপেনারের। কিন্তু বিপিএল শেষে কোন পথে যাবেন তামিম? বাতাসে গুঞ্জন রটেছে, খেলা ছেড়ে এবার সংগঠকের ভূমিকায় নাম লেখাতে পারেন বাঁহাতি এ ওপেনার। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবেও অভিষেক হতে পার তার। 

যদিও তামিম জানিয়েছেন, ভিন্ন কথা। তার ইচ্ছে আরেকটি বিপিএল খেলার। আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও খেলতে চান তিনি। তবে সবই এখনও স্রেফ সম্ভাবনা। ভবিষ্যৎ বলে দেবে তামিম খেলবেন কোথায়!

তার আগে তামিমকে সম্মান জানানোর জন্য বিপিএলের ফাইনালকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের ফাইনাল। শিরোপার লড়াই মুখোমুখি হবে তামিমের দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ম্যাচকেই তামিমকে বিদায় দেবার উপলক্ষ্য হিসেবে বেছে নিয়েছে বিসিবি। এই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের জন্য বিশেষ আয়োজন করবে বিসিবি। আয়োজনে তামিমের হাতে তুলে দেওয়া হবে বিদায়ী সম্মাননা।

বাংলাদেশের ক্রিকেটে বড় নাম তামিম। ২০০৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে যার অভিষেক। একই বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্যাপ আর পরের বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাজকীয় ফরম্যাট টেস্টে অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিরতিহীন ভাবে খেলে গেছেন ১৭ বছর। দীর্ঘ এই ক্যারিয়ারে ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলে করেছেন ১৫ হাজার ২৪৯ আন্তর্জাতিক রান। সেঞ্চুরি ২৫টি ও হাফ সেঞ্চুরি ৯৪টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com