1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ওটিটিতে আসছে ফারিণের ‘ফাতিমা

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৫৫ এএম
  • ৬৬ Time View

ছোট পর্দার প্রিয়মুখ তাসনিয়া ফারিণ। ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ প্রিমিয়ার হয়েছিল। উৎসবটিতে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ।

প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন এই তরুণ অভিনেত্রী। কুড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা। বেশ কিছু চলচ্চিত্র উৎসব থেকে তিনি সম্মাননা ও প্রশংসা পেয়েছেন সিনেমাটির জন্য। গত বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃতে মুক্তি পাওয়ার পরও দর্শকের ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। এবার আসছে ওটিটিতে।

ভাষা ও ভালোবাসার মাস উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। ঘরে বসেই দেখতে পারবেন দর্শক। অভিনয়জগতে আসা নারীদের জন্য এক অনন্য বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ফাতিমা। যেখানে একাত্তরের মুক্তিযুদ্ধে সুবর্ণা নামের এক নির্যাতিতা নারীর চরিত্রে অভিনয় করেন ফাতিমা নামের এক নারী। সেই চরিত্রের টানাপোড়েন ফাতিমাকে পোড়াতে থাকে। প্রসাদ নামে ফাতিমার এক প্রেমিক থাকে, প্রসাদের সাথে পালিয়ে যাবার কথা থাকে ফাতিমার। সে স্টেশনে অপেক্ষা করে। প্রসাদ না আসায় ফাতিমা নিজেই চলে আসে শহরে। কী কারণে প্রসাদ সেদিন আসতে পারেনি, সেটাই সিনেমাটির আসল গল্প।

সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। এর সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। এতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com