1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটি গঠন বিসিবির

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.৫৩ এএম
  • ১১২ Time View

ইতিহাসের সেরা বিপিএল উপহার দেওয়ার আশ্বাস দিয়েও ব্যর্থ বিসিবি। ফিক্সিংসহ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বেশ চাপে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমতবস্থায় ক্রিকেটের স্বচ্ছতা ও স্পিরিট সমুন্নত রাখার লক্ষ্যে অ্যান্টি করাপশন ইউনিটের কাজে সহায়তার জন্য স্বাধীন কমিটি গঠন করল বিসিবি।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) তিন সদস্যের কমিটির গঠনের খবর জানায় বিসিবি। ওই বিবৃতিতে বলা হয়, ‘বোর্ডকে ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে তদন্ত কাজে সহায়তা করবে এই কমিটি।’

আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারকে আহ্বায়ক করে গড়া কমিটির অন্য দুই সদস্য আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরি ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। ২০১৩ সালেও বিসিবির ফিক্সিং নিয়ে করা স্বাধীন তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি।

এবারের বিপিএলে খেলা দেশি ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে সন্দেহ বিসিবির দুর্নীতি দমন বিভাগের। তাদের সন্দেহের তালিকায় আছেন কয়েকজন বিদেশি ক্রিকেটারও। বিশেষ করে ১২ বলের ওভার, লম্বা লম্বা ওয়াইড, হুট করে ধীর ব্যাটিং ইত্যাদি বিষয়ে এরই মধ্যে বেশ ক’জন দেশি-বিদেশি ক্রিকেটারকে আকসু জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেও জানা গেছে।

এই ইস্যুতে এর আগে বিসিবি জানায়, ‘বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনে অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধি কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com