1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে বিপিএল মাতানো তিন ক্রিকেটার

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪১ এএম
  • ১১৮ Time View

সবার শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে পাকিস্তান। হাইব্রিড মডেলের বৈশ্বিক এই আসরের আয়োজকও তারা। 

মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে গড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা তিন ক্রিকেটার। তারা হলেন ফরচুন বরিশালের ফাহিম আশরাফ, রংপুর রাইডার্সের খুশদিল শাহ ও চিটাগং কিংসে উসমান খান। 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের সিরিজ থেকে চারটি পরিবর্তন আসে। তাতে ফাহিম-খুশদিল বিপিএল মাতিয়ে জায়গা করে নেন। আর এ ছাড়া দলে ডুকেন ফখর জামান-সাউদ শাকিল। বিপিএলে খেলা উসমান আগের সিরিজের দলেও ছিলেন।

বাদ পড়েন আবদুল্লাহ শফিক, ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। চ্যাম্পিয়নস ট্রফির আগে ১৫ সদস্যের দলটি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও খেলবে। 

১৯ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। ‘এ’ গ্রুপ থেকে পাকিস্তানের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ-ভারত। 

পাকিস্তান স্কোয়াড  

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com