1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

রোনালদোর ঝুলিতে নতুন রেকর্ড

  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১.০০ পিএম
  • ৯২ Time View

গত এক বছরে অসংখ্য রেকর্ড নিজের করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোটা ক্যারিয়ারেই রেকর্ডের পর রেকর্ড গড়া পর্তুগিজ এই সুপারস্টার এবার স্পর্শ করলেন নতুন আরেকটি মাইলফলক। রোনালদো নিজের নাম লেখালেন আরেকটি ‘প্রথমে’।

সৌদি ক্লাব আল-নাসেরের জার্সিতে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মাঠে নেমেছিলেন রোনালদো। ম্যাচে আল-রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আল-নাসের। একটি গোল করেন রোনালদো, পেশাদার ক্যারিয়ারে যেটি তার ৯২১তম গোল।

তবে, সিআরসেভেন রেকর্ড গড়েছেন অন্য জায়গায়। ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ ম্যাচে জয়ের স্বাদ পেলেন তিনি। আল-নাসেরের জার্সিতে এটি তার ৬৬তম জয়।

ক্লাব ক্যারিয়ারে মোট ৫টি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। এর মধ্যে প্রথম ক্লাব স্পোর্টিং সিপির জার্সিতে জিতেছিলেন ১৩টি ম্যাচ। সর্বোচ্চ ৩১৬ ম্যাচে জয়ের স্বাদ পান রিয়াল মাদ্রিদের জার্সিতে। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো জেতেন ২১৪ ম্যাচ। জুভেন্টাসে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ৯১ ম্যাচে।

গত বছর পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। সেখানেও তিনি প্রথম ও একমাত্র। আর চারদিন পর ৪০ বছরে পা দেবেন ফুটবলের এই মহাতারকা। এখনও সমান উদ্যমে নিজেকে এগিয়ে নিচ্ছেন তিনি। জানিয়েছেন, সব ঠিক থাকলে হাজারতম গোল করার আগে থামতে চান না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com