1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

এবার নতুন পরিচয়ে মিথিলা

  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৯.৫৯ এএম
  • ৮৯ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের ক্যারিয়ারের প্রায় দুই দশক হতে চলেছে তার। শোবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছেন তিনি। কিন্তু এবারই প্রথমবারের মতো বিচারকের আসনে দেখা যাবে তাকে।

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় শিল্পীদের আলোয় আনার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশনে আসছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’; সেখানকার প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই শো’তে বিচারক হিসেবে দেখা যাবে এ অভিনেত্রীকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই। পাশাপাশি আগ্রহীদের এই শোয়ে আবেদন করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষে আগামীকাল থেকে শুরু হবে প্রতিযোগীদের ‘গ্রুমিং’। মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান ও নির্মাতা শিহাব শাহীনও।

মিথিলা ছাড়াও দীপ্ত স্টার হান্ট-এর অসংখ্য প্রতিভাবানের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার দায়িত্ব পালন করবেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com