1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

রাজের নায়িকা হচ্ছেন ফারিণ, ভিলেন মোশাররফ করিম

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৪.৩১ পিএম
  • ৮১ Time View

নির্মাতা সঞ্জয় সমদ্দার বাংলাদেশের তাঁর প্রথম অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’ এর শুটিং শুরু করতে যাচ্ছেন। যেখানে জুটি বাঁধছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিমও।

এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে সিনেমটির শুটিং শুরু হতে যাচ্ছে।

এ বিষয়ে সঞ্জয় সমদ্দারের ভাষ্য, সিনেমাটির নাম ‘ইনসাফ’ ওয়ার্কিং টাইটেল হিসেবে রয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করা হবে। অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কথাবার্তা হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলতে পারব না। ২৮ জানুয়ারি হয়তো একটা আপডেট জানাতে পারব।’

সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমায় প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি। বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ হচ্ছে বলেই ইঙ্গিত দিয়েছেন পরিচালক। 

সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমা ছিল কলকাতার। ‘মানুষ’ নামের এই সিনেমায় তিনি কাজ করেছিলেন ওপার বাংলার অভিনেতা জিতকে নিয়ে। এরপর আফরান নিশোকে নিয়ে তার দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেও পরে সেটির আর আপডেট পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com