শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা মক্কায় প্রবাসীদের পাশে মানবিক সহায়তায় মারুফ ও মাহমুদ — কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ প্রবাসীরা ‎ গাইবান্ধা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের বেসরকারি বিজয় কুমিল্লার দেবিদ্বার থেকে এমপি নির্বাচিত হাসনাত আবদুল্লাহকে দেশ-বিদেশে অভিনন্দন মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা; এম আর সুমন রাজধানীতে ১৩ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত জোট ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপি’র জয় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থীর বিপুল ভোটে বিজয় এটি এককভাবে আমার কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটি জনগণের বিজয়, এটি গণতন্ত্রের বিজয়: ডাঃ মোঃ অধ্যাপক আনোয়ারুল হক ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ৩টি আসনে বিএনপি’র জয়

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭ Time View

রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান কে তা জানা ছিল না। অবশেষে বিসিবির পরিচালনা পর্ষদের ১৭ তম সভায় বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্ধারণ করে দেওয়া হয়। যেখানে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আগের মেয়াদের আম্পায়ার্স কমিটিতে থাকা ইফতেখার আহমেদ মিঠু। 

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। সেই সঙ্গে তাকে আম্পায়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও রাখা হয়েছে। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিজে। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কমিটি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সবমিলিয়ে সাত পরিচালক পেয়েছেন ১১টি কমিটির দায়িত্ব। বোর্ড সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকসের দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিসিডিএম-এ আগের মতোই থাকছেন সালাউদ্দিন। এছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি। মেডিকেল কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল আলম। তবে ফাঁকা রাখা হয়েছে সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS