1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

দেশেই হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১২.৫৬ পিএম
  • ৭২ Time View

সাধারণত আইসিসি ইভেন্টের আগে আয়োজক দেশে সিরিজ খেলে কিংবা দীর্ঘদিন অবস্থান করে প্রস্তুতি নিয়ে থাকে বাংলাদেশ। চলমান বিপিএলের কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে এর কোনোটিই হচ্ছে না। ঘরের মাঠেই প্রস্তুতি সারতে হবে নাজমুল শান্তর দলকে। বৈশ্বিক এই আসরে যোগ দেওয়ার আগে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের।

আইসিসি টুর্নামেন্টে সাধারণত হাইস্কোরিং উইকেটে খেলা হয়। সেই ভাবনা থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি সারতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে, বিপিএল থাকায় স্কোয়াডে সুযোগ পাওয়া সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে না ক্যাম্পে। ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের পরই ক্যাম্পে যোগ দেবেন সব ক্রিকেটার।

আগামী ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এর আগে অনুষ্ঠিত হবে পাঁচদিনের এই ক্যাম্প। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। সেখানকার তিনটি ভেন্যু হলো করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। সব মিলিয়ে মাঠে গড়াবে ১৫টি ম্যাচ। সবগুলো দিবারাত্রির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com