1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড

গেতাফেতে আটকে গেল বার্সা

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১.৪৩ পিএম
  • ১০৬ Time View

লালিগায় সময়টা খুব একটা ছন্দে নেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। টানা চার ম্যাচ জয়বঞ্চিত হ্যান্সি ফ্লিকের দল। এবার এগিয়ে থেকেও নিচের সারির দল গেতাফের কাছে আটকে গেল বার্সা। এ নিয়ে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হ্যান্সি ফ্লিকের দল।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে কলিজিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। গোল করেন গেতাফের মাউরো আরামবাররি ও বার্সেলোনার জুলস কুন্দে।

ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি বার্সার। নবম মিনিটেই দারুণ সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রির বাড়ানো বল থেকে প্রথম প্রচেষ্টায় দলকে এগিয়ে নিতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই সাফল্য পান এই ডিফেন্ডার।

৩৩তম মিনিটে আরও একটি দারুণ সুযোগ পেয়েছিল বার্সা। তবে, লামিন ইয়ামালের ক্রসে দূরের পোস্টে রাফিনিয়ার হেডে বল পাশের জালে লাগে। অবশ্য বার্সা না পারলেও পরের মিনিটেই সমতায় ফেরে গেতাফে। বক্সের ভেতর থেকে জালে বল জড়ান আরামবারি। তাতেই ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বেশকটি সুযোগ পায় বার্সা। তবে, কাজে লাগাতে পারেনি দলটি। ৮২তম মিনিটে গোলের ভালো সুযোগ পান রাফিনিয়া। দূরের পোস্টে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যার ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে গেতাফে। এদিকে একই দিন লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে লিগ লিডার অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে শীর্ষস্থান মজবুত করতে পারল না সিমিওনের দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com