1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শুটিংয়ে ফিরলেন ওমর সানী

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১১.০৭ এএম
  • ৯১ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এক সময়ের দাপুটে এই অভিনেতা এখন ব্যস্ত ব্যবসা-বাণিজ্য নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার ‘চাপওয়ালা’ নামে রেস্তোরাঁ। শুধু ঢাকাতেই নয়, দেশের অনেক স্থানে রেস্তোরাঁটির শাখা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সর্বশেষ গত বছর মে মাসে এই চিত্রনায়ককে মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় দেখা যায়। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে মনের মতো চরিত্র পেলে শত ব্যস্ততার ফাঁকে অভিনয়ে তিনি সময় দেন। 

দীর্ঘ বিরতি শেষে গতকাল একটি টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানী। নাম ‘ব্ল্যাকমানি’। হাসান জাহাঙ্গীর পরিচালিত এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আজ এবং আগামীকাল শুটিং করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে৷ অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com