1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

বিশ্বকাপের উদ্বোধনী দিনে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১০.৫০ এএম
  • ৭০ Time View

মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনে ম্যাচ হবে ৬টি। এর মধ্যে নেপালের মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় সেলেঙ্গর প্রদেশের বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি।

২০০৮ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসেছিল মালয়েশিয়ায়। ১৭ বছর পর আবার কোনো বৈশ্বিক টুর্নামেন্ট বসছে দেশটিতে।

নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপের এটি দ্বিতীয় আসর। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ১৬ দলকে নিয়ে হয়েছিল প্রথম আসর। এবারও চার গ্রুপে ভাগ হয়ে ১৬টি দেশ অংশ নিচ্ছে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। প্রথম আসরে স্বাগতিক প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেই ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার টি২০ বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের আগে শুক্রবার এক ভিডিও বার্তায় শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার, আমাদের লক্ষ্য হলো চ্যাম্পিয়ন হওয়া। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি। আমরা জানি বিষয়টি সহজ হবে না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে সব সময়ই প্রস্তুত।

আজকের প্রতিপক্ষ নেপালকে নিয়ে তিনি বলেন, নেপাল ভালো দল। প্রতিপক্ষ হিসেবে তারা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। তারা নিশ্চয়ই তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। গত আসরে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বর্তমান দলটির বেশ কয়েকজনের চাপের মুখে ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। এ জন্য আশাবাদী অধিনায়ক সুমাইয়া। প্রতি গ্রুপ থেকে ৩টি করে দল দ্বিতীয় পর্বে যাবে। ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমির টিকিট পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com