1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যে অভ্যাসগুলো তারুণ্য ধরে রাখে

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২.০২ পিএম
  • ১০৮ Time View

বয়স বাড়তে শুরু করলে আমাদের ত্বক থেকে একটু একটু করে কোমলতা, সতেজতা হারিয়ে যেতে শুরু করে। কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে ত্বকের সতেজতা ধরে রাখা যায়। ‘ভেরি ওয়েল ফিট’ এর তথ্য অবলম্বনে জেনে নিন কোন কোন অভ্যাস ত্বকের জন্য ভালো।

নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা: সকালের সতেজ বাতাস শরীর ও মনকে ভালো করে দেয়। যারা সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠেন এবং শ্বাসের ব্যয়াম করেন তাদের ত্বকে বয়সে ছাপ সহজে পড়ে না।

পানি পান করা: মানুষের শরীরের ৬০ শতাংশই পানি। দীর্ঘ সময় ঘুমানোর পরে শরীরের পানির প্রয়োজন হয। ঘুম ভাঙার পরেই এক গ্লাস কুসুম গরম পানি পান করা উচিত। পুষ্টিবিদরা বলেন, চা, কফি বা কোনো নাস্তা খাওয়ার আগে পানি পান করা শরীরের জন্য ভালো। এতে হজমের সমস্যা দূর হয়। ত্বক কোমল থাকে। 

গ্রিন-টি পান করা: সকালে নাস্তা গ্রহণের অন্তত ২০ মিনিট পরে এক কাপ গ্রিন টি পান করতে পারেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। চায়ে আছে পনিফেনল নামের উপাদান। যা ক্যান্সারের ঝুঁকি কমায়। এক কাপ গরম চা সকালে মন ভালো করে দেয়। কোলেস্টেরলমুক্ত রাখতে পারে গ্রিন টি।

সকালে হাঁটা: বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ঘুম থেকে উঠে হাঁটলে শরীর ও মন দুইই ভালো থাকে। হাঁটলে শরীরের কোষগুলো সজীব রাখে। ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। এতে ত্বক সতেজ থাকে। সকালে হাঁটলে উপকারি কোলেস্টেরল বাড়ে-এর প্রভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। প্রতিদিন ১০ মিনিট হাঁটার শরীরের জন্য খুব ভালো। সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে পারলে আরও ভালো। 

দিনের রুটিন অনুযায়ী কাজ শেষ করুন: কার্যতালিকা অনুযায়ী দিনের কাজ এগিয়ে নিতে পারেন। এতে কাজে পূর্ণ মনোযোগ দিতে পারবেন। মানসিক চাপ কম থাকবে। ত্বকে সহজে বলিরেখা পড়বে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com