1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

খুলনাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রংপুরের

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১.৫২ এএম
  • ১১১ Time View

নাটকীয় এক ম্যাচের সাক্ষী হলো বিপিএল। সিলেট পর্বের শেষ ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১২ রান। আর রংপুর রাইডার্সের চার উইকেট। এমন পরিস্থিতিতে দুই বলে টানা দুই উইকেট নিয়ে খুলনাকে হতাশায় ডোবান রংপুরের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ৮ রানের জয় পায় বিপিএলের অন্যতম তারকাসমৃদ্ধ দলটি। এটি রংপুরের টানা সপ্তম জয়।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৬ রান তোলে রংপুর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করে খুলনা। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। 

১৮৭ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। দুই ওপেনার দরবেশ রসুলী ও মোহাম্মদ নাঈম মিলে গড়েন ৩১ রানের উদ্বোধনী জুটি। ১৫ বলে ১৭ করে রসুলী বিদায় নিলেও অধিনায়ক মিরাজকে সঙ্গী করে দলকে এগিয়ে নেন নাঈম। এই জুটিতে ভালো অবস্থানে যায় দলটি। ১০ ওভারে তুলে ফেলে ৮৬ রান।

কিন্তু দলীয় মিরাজ ও নাইমের বিদায়ে বড় ধাক্কা খায় খুলনা। মিরাজ ৩৯ ও নাঈম করে ৫৮ রান। শেষদিকে ১৫ বলে আফিফ হোসেন ধ্রুব ২৯ রান করলেও তার জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ১২ রান। তবে দলটির লেজের সারির ব্যাটাররা সেই লক্ষ্য তাড়া করতে পারেনি।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেনি স্টিফেন টেইলর। দলীয় ১৯ রানের মাথায় ফেরেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে করেন ৮ বলে ১৩ রান। 

এরপর দ্রুতই ফেরেন আরেক ব্যাটার সাইফ হাসান। ১১ বলে ৭ রান আসে তার ব্যাট থেকে। অবশ্য দ্রুত উইকেট হারালেও তৌফিক খান ও ইফতিখার আহমেদের ব্যাটে চাপ সামাল দেয় রংপুর।

দলীয় ৭০ রানের মাথায় তৌফিকের বিদায়ে ফের হোচট খায় দলটি। তবে, খুশদিল শাহকে সঙ্গী করে দারুণ ব্যাটিং করতে থাকেন ইফতিখার। এই দুইজনের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় রংপুর। ৩৬ বলে ৪৩ করে আউট হন ইফতিখার। খুলনার হয়ে হাসান মাহমুদ ও আবু হায়দার ২টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com