1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে পিএসএলে লিটন

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৬.০০ পিএম
  • ৬৯ Time View

লম্বা সময় ধরে অফফর্মে ছিলেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস। যার ফলশ্রুতিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও তাকে রাখেনি নির্বাচকরা। দল থেকে বাদ পড়ার দিনই বিপিএলে খেলেন ১২৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস। সেই ইনিংসের পুরস্কার পেলেন ডানহাতি এই ব্যাটার। পিএসএলে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস।

আজ সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত চলছে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।

প্রথম দফায় দল না পেলেও দ্বিতীয় দফায় দল পেয়েছেন লিটন। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে। লিটনের আগে দল পেয়েছেন জাতীয় দলের পেসার নাহিদ রানা। বাবর আজমের পেশাওয়ার জালমিতে খেলবেন তিনি।

নাহিদ-লিটন দল পেলেও মুস্তাফিজ-সাকিবদের মতো আইপিএল মাতানো তারকাদের নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজ আগ্রহ দেখায়নি। গোল্ড ক্যাটাগরি থেকে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমনের মতো ক্রিকেটারের কেউই দল পাননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com