1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

তৃতীয় জয়ের খোঁজে সিলেটকে বড় লক্ষ্য দিল চিটাগং

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৩.১৫ পিএম
  • ৭০ Time View

বিপিএলে রানখরা নিয়ে যে অভিযোগ, তা এবার অনেকটাই কেটে গেছে। মিরপুরের পর সিলেটের মাঠেও রানবন্যা। প্রতি ম্যাচেই তৈরি হচ্ছে একের পর এক রেকর্ড। সিলেট পর্বের শেষদিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটকে ২০৪ রানের চ্যালেঞ্জ জানাল চিটাগং কিংস।

আজ সোমবার (১৩ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৩ রান তোলে চিটাগং কিংস। ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেন গ্রাহাম ক্লার্ক। আর সিলেটের হয়ে সর্বোচ্ ২টি উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব।

ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি চিটাগংয়ের। পারভেজ হোসেন ইমন ও উসমান খান মিলে গড়েন ৩২ রান। পারভেজ হোসেন ইমন বিদায় নিয়েও ফিফটি তুলে নেন উসমান। দলীয় ১০০ রানের মাথায় বিদায় নেন তিনি। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৩ রান।

এরপর আরেক ব্যাটার গ্রাহাম ক্লার্কও ব্যাট হাতে ঝড় তোলেন। ৩৩ বলে খেলেন ৬০ রানের ইনিংস। আর তাতেই বড় সংগ্রহের ভিত পায় দলটি। শেষদিকে কয়েকটি উইকেট হারালেও চ্যালেঞ্জিং লক্ষ্য গড়তে সমস্যা হয়নি দলটির। শেষদিকে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেন হায়দার আলী। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ৪২ রান।

তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান চিটাগংয়ের। অন্যদিকে, ৫ ম্যাচে প্রথম তিনটি হারলেও শেষ দুই ম্যাচে দারুণ জয়ে পাঁচে অবস্থান সিলেটের। শেষ চারের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় প্রয়োজন দলটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com