1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

আইপিএলের সূচিতে পরিবর্তন

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ২.৫৯ পিএম
  • ৬৫ Time View

১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের। যদিও আইপিএলের এবারের আসরের সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরিবর্তিত সূচিতে আইপিএলের এবারের আসর শুরু হবে ২১ মার্চ।

অর্থাৎ, পুরো এক সপ্তাহ পেছানো হয়েছে এবারের আইপিএল শুরুর দিনক্ষণ। সঙ্গত কারণে পিছিয়ে গেছে আসরের ফাইনালের দিনক্ষণও। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে। বিসিসিআইয়ের সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতের খেলা বা না খেলা সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অথবা পাকিস্তানের লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এর মাত্র পাঁচ দিনের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। সেই সময়ে এই মেগা ইভেন্টটি শুরু হলে কিছুটা তাড়াহুড়ো হয়ে যেত বলে মনে করছেন টুর্নামেন্টের পরিচালনা পরিষদ। যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ও আইপিএল শুরুর মাঝখানে দুই সপ্তাহের ব্যবধান চেয়েছে তারা।

গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে হবে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচটি। প্লে-অফে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। এ ছাড়া গত আসরের রানারআপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচটি। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com