1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৩.০৫ পিএম
  • ৯১ Time View

চীনের তিব্বতে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও ১৩০ জন। চীনের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। খবরর বিবিসির। 

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং  ভারতের সিকিম থেকে ১৯০ দশমিক ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে। 

ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এ ছাড়া এই ভূমিকম্পের পর সিরিজ আফটারশক হয়েছে বলে ইউএসজিএসের পক্ষ থেকে জানানো হয়েছে।   

তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। চীনের রাষ্ট্রীয় মিডিয়া সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com