1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের পার লক্ষ্মীপুর বাজারে জামায়াতের পথ সভা অনুষ্ঠিত হয়

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০.৫৬ এএম
  • ৭৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার সময় আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারলক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল আলম কাজল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই, যেখানে খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য ইনসাফ ও মানবিক মূল্যবোধে গঠিত একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

সভা শেষে ইনসাফ কমিটির নাম ঘোষণা করা হয় এবং লক্ষীপুর, তালুককররা, খাসকররা, চিলাভালকি ও জাহাপুর এলাকায় গণসংযোগের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, ছুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষণ বিভাগের মেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুর ইসলাম, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আলহাজ মেহেদি হাসান, জামজামি আমীর ফজলুল হক, বেলগাছি সভাপতি আমান উদ্দিন, নাগদাহ আমীর ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস আমীর লিয়াকত আলী, খাসকররা সেক্রেটারী মাওলানা সমিরুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন খাসকররা ইউনিয়ন সহকারি সেক্রেটারি সোলায়মান কবির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com