1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

জাতীয় দলে আর খেলছি না’ আফ্রিদিকে বললেন তামিম

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১১.০১ এএম
  • ৭৪ Time View

দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে লাল-সবুজ জার্সি গায়ে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে। যদিও এখনও তা নিশ্চিত না। এমনকি বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দিতে পারেনি। 

তবে এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেছে তামিমের কাছে থেকে। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’ 

আগে থেকেই শহীদ আফ্রিদি নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তেমনই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও।

এরই মাঝে আফ্রিদি তামিমকে জিজ্ঞেস করেন, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ জবাবে বলেন,‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’ 

তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন। 

এবারের বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। তার দলেই খেলছেন নবি ও শাহিন আফ্রিদি। অন্যদিকে চিটাগাং কিংসের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের এসেছেন শহীদ আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com