1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন সাকিব

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১.৫৭ এএম
  • ৮৮ Time View

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। এই তারকা অলরাউন্ডারকেই এবার হয়তো দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বাংলাদেশের হয়ে সাকিবকে আদৌ আর খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে সাকিব অবশ্য বসে নেই। এবার তিনি নাম লিখিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে।

দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। দুবাই জায়ান্টসে ইতোমধ্যে আছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। গত আসরে এই দলের হয়ে খেলেছেন হরভজন সিং ও স্যামুয়েল বদ্রির মতো সাবেক তারকারা। মূলত সাবেক ক্রিকেটারদের এই লিগে সাকিবের অংশগ্রহণ কিছুটা বিস্ময়করও বটে।

কদিন আগেই সাকিব খেলেছেন আবুধাবি টি-টেন টুর্নামেন্ট। এরপর খেলেছেন লঙ্কা টি-টেনেও। দিন দুয়েক আগে সাকিব নাম জমা দিয়েছেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটেও। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে নাম জমা দিয়েছে বিশ্বের নামি দামি সব তারকারা। এর মধ্যে আছেন মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে নাম লিখিয়েছেন উসমান খাওয়াজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান ও ডেভিড মালানের মতো ক্রিকেটাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএলের আসর। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে এলসিটিতে দুবাই জায়ান্টস কিংবা পিএসএলের কোনো দলে সাকিব সুযোগ পেলে পুরোদস্তর অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তুর ওপর।

কারণ বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তিনি। চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে সেই পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। এরপর গত সপ্তাহে সাকিব আবারও চেন্নাইতে বোলিং পরীক্ষা দিয়েছেন। তিনি অপেক্ষায় আছেন সেই রিপোর্টের।

বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার আগে বল হাতে বেশ ছন্দেই ছিলেন সাকিব। পাকিস্তান সফরে প্রথম টেস্টে চারটি ও দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন একটি উইকেট। পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-ওয়ানের ম্যাচে সমারসেটের বিপক্ষে খেলে ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া সাকিব দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।

ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সবমিলিয়ে ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন তিনি। এই ম্যাচই কাল হয়ে দাঁড়ায় সাকিবের জন্য। তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কাউন্টি, দ্য হান্ড্রেড কিংবা ইসিবির অধীনে যেকোন ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com