1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১.৪৯ পিএম
  • ৮৪ Time View

বছরজুড়ে সালমান খানকে কাটাতে হয়েছে এক অজানা আতঙ্কে। বলিউড সুপারস্টারের পরিবারও ছিল বড় দুশ্চিন্তায়। তবুও সাহসীকতার সঙ্গে এগিয়ে চলছেন অভিনেতা। আগামী ছবি ‘সিকান্দার’-এ তার সঙ্গে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমা হিটের তকমা পেলেও সালমান খান ব্যক্তিগত জীবনে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন বার বার।

জীবনের ৫০টি বসন্ত পার করেছেন সেই কবে। ৬০ ছুঁই ছুঁই হলেও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেই রয়ে গেলেন তিনি।

জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারো গলায় মালা দেননি অভিনেতা। তবুও ভক্তদের আশা, একদিন ঠিক সাত পাকে বাঁধা পড়বেন সালমান খান।

যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে সেটা স্পষ্টই জানিয়েছেন অভিনেতা। তবে সালমানের মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা।

তবুও বারবার তার কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শিগগিরই বিয়ের কোনও পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান।

অন্য এক সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান কি না? অথবা সন্তান দত্তক নিতে চান?

উত্তরে ভাইজান বলেন, ‘না, এখনও এমন কোনও পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।’

বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সালমান? তিনি বলেন, ‘আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা ভালো, ও আমাদের সকলকেই লালন করছে।’

উল্লেখ্য, সালমান খানকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ ছবিতে। এর পর কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। এবার ‘সিকান্দার’এর ঘোষণার পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ছবির প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করছেন দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক এ. আর. মুরুগাদোস । এই অ্যাকশন থ্রিলার ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com