বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত

হলের সিঁড়িতে বসে নিজের সিনেমা দেখলেন মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ Time View

ঢাকাসহ দেশজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরীর বড় পর্দার সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি দেখে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীনকে। অভিনেত্রীকে দেখা গেছে নিজের সিনেমা উপভোগ করছেন সিনেমা হলের সিঁড়িতে বসে।

সিনেমার সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের। ছবিতে মেহজাবীনকে দেখা যায়, খুব গভীরভাবে সিনেমা উপভোগ করছেন। পাশের সব দর্শক দারুণ মনোযোগী হয়ে সিনেমাটি দেখছেন।

নিজের ফেসবুকেও ছবিটি শেয়ার করেছেন মেহজাবীন। তাতে বয়ে গেছে অসংখ্য কমেন্টের বন্যা।

একজন লিখেছেন, ‘আমার প্রিয় একজন অভিনেত্রী শুভকামনা রইল’।

অন্য একজন লিখেছেন, ‘সিনেমা টা কি ইউটিউবে মুক্তি পাবে?’

আরেকজন বললেন, ‘একটু বেশিই নাটকীয় হয়ে গেলোনাহ বিষয়টা।’

‘শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS