1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

নেপালকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১০.৩৮ পিএম
  • ৬১ Time View

প্রথম পর্বে শ্রীলঙ্কাকে হারানোর সুবাদে ২ পয়েন্ট ছিল বাংলাদেশের ঝুলিতে। ফাইনালের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) খেলতে নামে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৫৪ রান তোলে নেপাল। জবাবে, ৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন ফাহমিদা ছোঁয়া।

প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের প্রথমদিনে বাংলাদেশ জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। বিজয় দিবসে বাংলার মেয়েরা ২৮ রানের জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলার কিশোরীরা। জবাবে মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে জিততে না পারলেও ফাইনালে সেরাটা দিতে মরিয়া বাংলাদেশ। সিনিয়র ক্রিকেট দলের মেয়েরা এর আগে এশিয়া কাপের শিরোপা জয় করে দেখিয়েছে। তাই নতুন আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের সাফল্যের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটভক্তরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com