1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

ঝড়ো ইনিংসে দলকে কোয়ালিফায়ারে তুললেন সাকিব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০.০৫ এএম
  • ৭৫ Time View

আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় চালানোর পর লঙ্কা টি-টেনের এলিমিনেটরেও দেখা গেলো সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিং। বিপদের মুহূর্তে এক ওভারে তিনটি ছক্কা, পাঁচ বলের মধ্যে একাই ২০ রান তুলে গল মার্ভেলসের জয় একপ্রকার নিশ্চিত করেছেন তিনি। পরে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে দলকে কোয়ালিফায়ার টু-তে তুলেছেন সাকিব আল হাসান।

জয় যেখানে কঠিন মনে হচ্ছিল, সেখানেই ১০ বল হাতে রেখে সাকিবের কল্যাণে ম্যাচ জিতলো গল। মাত্র ৮ বলে ২৯ রান করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। তিনটি ছক্কা ও দুটি চারের ইনিংসে তার স্ট্রাইকরেট ৩৬২.৫।

ম্যাচের সপ্তম ওভারের ঘটনা। জেতার জন্য গল মার্ভেলসের দরকার ২৪ বলে ৩৯ রান। তখন তিন নম্বর উইকেট পড়লে উইকেটে আসেন সাকিব। প্রথম বলে নেন সিঙ্গেল। সেই ওভারে আরও এক উইকেট হারায় গল। আসে ৬ রান।

নিজের খেলা দ্বিতীয় বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সাকিব। পরের বলে দৌড়ে নেন দুই রান। নিজের খেলা পঞ্চম বলে কাউ কর্নার দিয়ে মারলেন ছক্কা। এখানেই শেষ নয়, ওভারের শেষ বলেও আরও এক ছক্কায় দলকে জয়ের কাছে নিয়ে যান সাকিব। ১২ বলে তখন দরকার ১২ রান।

নবম ওভারে চামিন্দু বিক্রমাসিংহে ছক্কা মেরে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন সাকিবকে। পরপর দুই বলে দুই চার মেরে দলকে জিতিয়ে মাথা উচু করে মাঠ ছাড়েন এই টাইগার ক্রিকেটার। এলিমিনেটর ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১২০ রান তোলে ক্যান্ডি বোল্টস, যা ৮.৪ ওভারের মধ্যেই পেরিয়ে যায় গল।

ক্যান্ডির হয়ে ২৭ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৬১ রান করেন দলটির স্কটিশ রিক্রুট জর্জ মানজি। ১৪ বলে ৩০ রান করেন দীনেশ চান্দিমাল। এ ছাড়া নয় বলে ১৫ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাটে। আর সাকিবের দলের হয়ে ২১ বলে ৪২ রানের দারুণ একটি ইনিংস খেলেন ভানুকা রাজাপাকশে। ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। এ ছাড়া লাহিরু উদানা ১২ বলে ১৯ এবং অ্যালেক্স হেলস ৫ বলে ১৬ রান করে আউট হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com