1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

নতুন বছর সুখবর দেবেন পরীমণি

  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪.৫১ পিএম
  • ৬২ Time View

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। জানিয়েছিলেন জীবনের নানা বাঁকের কথা। তবে নতুন বছরের সুখবর নিয়ে সামনে এলেন পরীমণি।

সন্তানদের নিয়ে লম্বা একটা বিরতি নিয়ে কাজ শুরু করেছেন পরীমণি। ফিরেই দিলেন নতুন নতুন কাজের খবর। কলকাতার সিনেমাতেও অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। নতুন বছর ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে পর্দা মাতাবেন তিনি।

আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পরীর ওপার বাংলার সিনেমা ‘ফেলুবক্সী’। সিনেমায় লাবণ্য হয়ে দেখা দেবেন তিনি। তার নতুন লুক সামনে এনেছেন পরী নিজেই।

সম্প্রতি পরীমণি তার ফেসবুকে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।

ক্যাপশনে পরী লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শুটিং হয়েছে কলকাতাতে।

উল্লেখ্য, পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com