1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

সিরিজ জিততে সবকিছু করতে প্রস্তুত বাংলাদেশ : মেহেদি

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২.৫৮ পিএম
  • ৫৬ Time View

নাটকীয় এক জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সাত রানে হারায় বাংলাদেশ। মহান বিজয় দিবসের সকালটা শুরু হয় লাল-সবুজের প্রতিনিধিদের বিজয় কেতন উড়িয়ে।

টেস্ট সিরিজে ড্র করার পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ, সফরকারী বাংলাদেশ বেশ চাপেই ছিল। কিন্তু, টি-টোয়েন্টিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে দলের। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হওয়া শেখ মেহেদি জানালেন, সিরিজ জিততে সবকিছু করবে বাংলাদেশ।

ম্যাচের পর মেহেদি বলেন, ‘টেস্ট সিরিজ আমরা ভালোভাবে শেষ করেছি। ওয়ানডে সিরিজটা ভালো করতে পারিনি। আজকে বিজয়ের মাসে টি-টোয়েন্টিতে জয় দিয়ে শুরু করেছি। সামনে আরও দুটি ম্যাচ আছে। সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে, সেজন্য প্রস্তুত আছি সবাই।’

এদিন অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখান মেহেদী। প্রথমে ব্যাট হাতে ২৪ বলে দুটি চার ও এক ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। যে ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দেড়শর কাছাকাছি যায়। পরে বল হাতেও ক্যারিবীয়দের একাই ধসিয়ে দেন এই স্পিনার। স্বাগতিক টপঅর্ডারের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ভাঙেন ব্যাটিং স্তম্ভ। চার ওভারে ১৩ রানে শিকার করেন চার উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com