1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

এমবাপ্পেকে ভোট দেননি বেনজেমা

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২.৩২ পিএম
  • ১০৬ Time View

একজন নিজেকে রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ বানিয়েছেন। আরেকজন একই ক্লাবে এসেছেন আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড বেনজেমা ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর জিতেছেন এই ক্লাব থেকে। চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে লস ব্লাংকো ভক্তদের আশার শেষ নেই।

বেনজেমা ও এমবাপ্পের মধ্যে মিল আছে আরেক জায়গায়। জাতীয় দলে দুজনই ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। এমবাপ্পে সম্প্রতি জিতেছেন ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। চতুর্থবারের মতো এই পুরস্কার নিজের করে নেন এমবাপ্পে।

তবে, পুরস্কার জেতার পথে বেনজেমার ভোট পাননি এমবাপ্পে। ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড বেনজেমা বেছে নিয়েছেন আর্সেনাল তারকা উইলিয়াম সালিবা, বার্সেলোনা ফুলব্যাক জুল কুন্দে ও রিয়াল তারকা এদুয়ার্দো কামাভিঙ্গাকে। আরেক তারকা আঁতোয়ান গ্রিজম্যানও প্রথম ভোট দেননি এমবাপ্পেকে। তিনি অবশ্য দুইয়ে রাখেন তাকে। এমন খবরই জানিয়েছে গোল ডটকম।

সেরা হওয়ার লড়াইয়ে সালিবার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় এমবাপ্পের। তবু, নিজের প্রথম ভোট সালিবাকেই দিয়েছেন তিনি। সেরা তিন ফরাসি ফুটবলার হিসেবে বিশ্বকাপজয়ী এমবাপ্পে সালিবার পাশাপাশি বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদে তার দুই সতীর্থ কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনিকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com