1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

বিগ ব্যাশের পর্দা উঠছে আজ

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১.২৫ এএম
  • ৫৫ Time View

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ছড়াছড়ি চারদিকে। দেশে দেশে আছে এর কদর। আন্তর্জাতিকভাবে সাফল্য ও জনপ্রিয়তার হিসাব করলে এদের মধ্যে আইপিএলের পরেই আছে বিগ ব্যাশ লিগ (বিবিএল)। আইপিএলের পর টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় আসর বিবিএল। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১৪তম আসরের পর্দা উঠছে আজ (১৫ ডিসেম্বর)।

আট দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে—অ্যাডিলেড স্ট্রাইকার্স, ব্রিসবেন হিট, মেলবোর্ন রেনেগেডস, সিডনি সিক্সার্স, সিডনি থান্ডার, মেলবোর্ন স্টার্স, হোবার্ট হারিকেন্স ও পার্থ স্কর্চার্স। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রিসবেন হিট।

১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পার্থ স্কর্চার্স। প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্স। পার্থ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া ২টায়। টুর্নামেন্টে গ্রুপ পর্বে মোট ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষ হবে ২০২৫ সালের ১৯ জানুয়ারি।

পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে প্লে-অফে। প্রথমে কোয়ালিফায়ার, এরপর নকআউট। দ্বিতীয় কোয়ালিফায়ার বা চ্যালেঞ্জার ম্যাচ শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ এর ২৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com