1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৮ পিএম
  • ৮১ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে হারতে প্রায় ভুলেই গিয়েছিল বাংলাদেশ। চলতি সফরের আগে ৫০ ওভারের ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ম্যাচে বিজয়ী ছিল টাইগাররা। সর্বশেষ সিরিজ হেরেছিল ১০ বছর আগে।

সেই উড়ন্ত থাকা বাংলাদেশের এবার কী হলো যে, এবারের সফরে গিয়ে ধবলধোলাই হওয়ার শঙ্কায় পড়তে হলো তাদের?

ক্যারিবীয় অঞ্চলে এবারের সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। দ্বিতীয় ওয়ানডে ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, লড়াইটাও করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। আগের দুই ম্যাচে যেভাবে খেলেছে, তা দেখে মনে হচ্ছে; ধলবধোলাই এড়ানোর সম্ভাবনাও কম বাংলাদেশের।

বাংলাদেশের খেলায় অভিজ্ঞতার কিছু্টা অভাব লক্ষ্য করা গেছে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর অভাব ভালোভাবে কাটিয়ে তুলতে পারেনি মিরাজের নেতৃত্বাধীন দল। তবে কোনো ক্রিকেটারই চিরদিন দলে থাকবে। চরম বাস্তবতা মেনেই এগিয়ে যেতে হবে, এমন মানসিকতা তৈরি করতে হবে টাইগারদের।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। গেল দুই ম্যাচের মতো সিরিজের ফাইনালও হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে হলে এই ম্যাচে জিততেই হবে মিরাজের দলকে।

একে অপরকে ধবলধোলাই করার পরিসংখ্যানে দুদলই সমানে সমান। অর্থাৎ বাংলাদেশকে মোট ৩ বার ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দেরও সমান ৩ বার ধবলধোলাই করেছে বাংলাদেশ।

১৯৯৯ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে গিয়ে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় বাংলাদেশ।

২০০৯ সালে দিন বদল হয় বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে তাদেরকেই ৩-০ ব্যবধানে ওয়ানডেতে ধবলধোলাই করে আসে টাইগাররা।

এরপর ২০১৪ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয় বাংলাদেশ। বাংলাদেশের আতিথেয়তায় খেলতে এসে ক্যারিবীয়রা সিরিজ জেতে ৩-০ ব্যবধানে।

সর্বশেষ দুই সিরিজ; ২০২০ সালে (দেশের মাটিতে) ও ২০২২ সালে (ওয়েস্ট ইন্ডিজের মাটিতে) ক্যারিবীয়দের হোয়াইটওয়াশেল লজ্জা দেয় টাইগাররা।

ক্যারিবীয়দের বিপক্ষে চতুর্থ ধবলধোলাই এড়াতে হলে ভালো করতে হবে বাংলাদেশের ব্যাটারদের। সেক্ষেত্রে বড় অবদান রাখতে হবে টপঅর্ডার ব্যাটার তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের।

পাশাপাশি বোলিংয়ে ধার বাড়াতে হবে তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com