1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সৌদি আরবে বসবে ২০৩৪ বিশ্বকাপের আসর

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২.২৯ পিএম
  • ৭৭ Time View

সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে, ব্যাপারটি প্রায় নিশ্চিত ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সেটিও দিয়েছে ফিফা। বুধবার (১১ ডিসেম্বর) ফিফার কংগ্রেসে ভোটাভুটিতে চূড়ান্ত হয় ২০৩৪ বিশ্বকাপ আয়োজকের নাম। যদিও, তালিকায় কেবল একটি দেশই ছিল—সৌদি আরব। তাই সদস্য দেশগুলোর ভোট কিংবা সমর্থনের বাইরে যাওয়ার সুযোগ ছিল না। পরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদির আয়োজক হওয়ার বিষয়টি প্রকাশ করেছে ফিফা।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এরপর ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে  স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। মানবাধিকার ইস্যুর কারণে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও ফিফা দেশটিকে ৫ নম্বরের মধ্যে ৪.২ দিয়েছে ফিফা, যা ইতিহাসে সর্বোচ্চ। আর সৌদি আরব হতে যাচ্ছে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যারা বিশ্বকাপের মত মহাযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে। এর আগে তাদের প্রতিবেশী কাতার প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে ২০২২ সালে।

এই বিষয়ে ফিফা জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি ‘মধ্যম’ মানের। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার দাবি, দীর্ঘ সংস্কারের জন্য বিশ্বকাপ নিয়ামক হিসেবে কাজ করতে পারে। যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল, তারা ফিফার এমন মূল্যায়নের সমালোচনা করেছে।

২০৩৪ বিশ্বকাপের আগে ২০৩০ আসর বসবে তিনটি মহাদেশে। এই বিশ্বকাপ আয়োজনের জন্য ন্যূনতম যে যোগ্যতা, তা আয়োজক দেশগুলো পূরণ করলেও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে জানিয়েছে ফিফা।

ফিফার বিবৃতি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। ২০৩০ সালে বিশ্বকাপ পা দেবে শত বছরে। শতবর্ষী আসরে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে কয়েকটি ম্যাচ। এটি মূলত দেশগুলোর প্রতি ফিফার নিবেদন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com